ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৬-১৩
  • ৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২০২২ সালে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিসমূহকে নির্ধারিত তারিখে দ্রুত বিমান টিকিট বুকিং নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়।
এতে বলা হয়েছে, ১২ জুন ১টি মাত্র ফ্লাইটে আসন সংখ্যা-৩৯৫টি, এর মধ্যে খালি সিট রয়েছে ৯৬টি এবং ফিরতি ফ্লাইট ১৮-১৯ জুলাই। ১৪ জুন ১টি ফ্লাইটে আসন সংখ্যা-৩৯৫, এর মধ্যে খালি সিট রয়েছে ১৫৮টি এবং এর ফিরতি ফ্লাইট-১৮-১৯ জুলাই। ১৭ জুন ৪টি ফ্লাইট রয়েছে যার মোট আসন সংখ্যা ১ হাজার ৫৭২টি, এ পর্যন্ত ফ্লাইটগুলোতে খালি সিট রয়েছে-৬১৪টি এবং এসব ফ্লাইট ফিরবে ১৮-২০ জুলাই। ১৮ জুন ফ্লাইট রয়েছে ৪টি যাতে মোট আসন-১ হাজার ৫৯৬টি, এরমধ্যে খালি সিট রয়েছে ১ হাজার ৫৫৭টি, এসব ফ্লাইট ১৮-২১ জুলাই ফিরবে। ১৯ জুন ফ্লাইট সংখ্যা-৪, মোট আসন-১ হাজার ৬০৪, খালি সিট-১ হাজার ৪১৩, ফিরতি ফ্লাইট ১৮-২১ জুলাই। সর্বশেষ ২০ জুন ফ্লাইট সংখ্যা-৩টি, এর আসন সংখ্যা-১ হাজার ৫৯৬টি খালি সিট-১ হাজার ৫৫৭টি রয়েছে এবং ১৮-২১ জুলাই এসব ফ্লাইট দেশে ফিরবে।
উল্লেখ্য, সরকারের সাথে চুক্তি মোতাবেক সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবছর ২৩ হাজার ৫৪৫ জন হজযাত্রী বহন করবে।
এদিকে ধর্ম মন্ত্রণালয়ের অপর এক প্রজজ্ঞাপনে বলা হয়েছে, এ বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনাধীন ১২ বছরের নিচে হজযাত্রীদের কোভিড-১৯ ভ্যাকসিনের প্রয়োজন হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat