ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-১২
  • ৬৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কৃষিখাতের আধুনিকায়ন ও কৃষি-উৎপাদন বড়াতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা  (এফএও) বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। 
বাংলাদেশে নিযুক্ত এফএও’র কান্ট্রি প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন আজ রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের সাথে  রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে তার দপ্তরে সাক্ষাতকালে এ  আগ্রহের কথা ব্যক্ত করেন। 
রবার্ট ডি সিম্পসন জানান, স্মার্ট কৃষি প্রবর্তনের লক্ষ্যে এগ্রিমেশিনারিজ, কৃষিপ্রযুক্তি ব্লেন্ডেড লার্নিং ও কৃষিখাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফাও বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করবে। 
এ লক্ষ্যে আইসিটি বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং এফএও যৌথভাবে একটি ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে ২ থেকে ৫ বছরের একটি রোড ম্যাপ তৈরি করার বিষয়ে একমত পোষণ করা হয়।
এ সময় তারা চতুর্থ বিপ্লবের বাস্তবতায় রোবটিকস, আইওটিসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, মার্কেট-ব্যাপ্তি, কৃষিখাতে গবেষণা, কৃষি মার্কেট প্লেস, লোকাল ইনোভেশন ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের বিষয়েও আলোচনা করেন।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, মডার্ণ টেকনোলজির ব্যবহার ছাড়া খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও স্মার্ট এগ্রিকালচার সম্ভব নয়। তিনি জানান, আইসিটি বিভাগের অধীন ইডিসি প্রকল্পের মাধ্যমে দেশের ১০টি গ্রাম নিয়ে স্মার্ট ভিলেজ নামে একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। একশপ, একপে অ্যাপ’র মাধ্যমে কৃষক,ক্রেতা-বিক্রেতার মধ্যে সেতুবন্ধন তৈরি করে কৃষিপণ্য ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি করা হয়েছে।
প্রতিমন্ত্রী আধুনিক এগ্রিমেশিনারিজ ব্যবহার করে খাদ্য উৎপাদনের লক্ষ্যে একাডেমিয়া, আইসিটি বিভাগ এবং এফএও’র যৌথভাবে  কাজ করার ওপর গুরত্বি অরোপ করেন।
আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্টের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আরনড হ্যামিলারস এবং এফএও, আইসিটি বিভাগ ও এটুআই প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat