ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-০৭
  • ৯৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প’-এর আওতায় আজ জেলার সদর উপজেলায় ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ১৭০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু।
এ সময় অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন কুছুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্যা, বেরইল পলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক রাজা, হাজরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন প্রমুখ।
মাগুরা সদর উপজেলা পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থীদের মধ্যে ৮০ জন শিক্ষার্থীকে জনপ্রতি দুইহাজার চারশ’ টাকা, ৪০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ছয়হাজার টাকা এবং ২০ জন শিক্ষার্থীকে জনপ্রতি নয়হাজার ছয়শ’ টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর হাতে ৩০টি বাইসাইকেল তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat