ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৬-০৫
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে।
তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তি ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। সেই শক্তিই ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বলে স্লোগান দিচ্ছে। তারাই ধরিত্রীর নেত্রী, মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায়। বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়। কিন্তু এ দেশের জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এদেরকে কঠোরভাবে মোকাবেলা করবে। এদেশে ’৭৫ আর ফিরে আসবে না।’
আজ ঢাকায় জাতীয় জাদুঘর মিলনায়তনে পরিবেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি ‘এক পৃথিবী: বাংলাদেশ প্রেক্ষিত এবং বিশ্ব পরিবেশ দিবস’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।  
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ফলে দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জলবায়ু মোকাবেলায় সঠিক পথে রয়েছে। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনেও সঠিক পথে রয়েছে। 
কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন হোক বা না হোক কৃষিতে আমাদের চ্যালেঞ্জ একটিই, সেটি হলো খাদ্য নিরাপত্তা। সেজন্য, আমরা জলবায়ু পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ও প্রতিকূলতাকে মোকাবেলা করে কৃষি উৎপাদন বৃদ্ধির উপর জোর দিচ্ছি। জলবায়ু পরিবর্তনসহনশীল বা প্রতিকূল পরিবেশে চাষের উপযোগী ধানসহ বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন ও সম্প্রসারণে গুরুত্ব দেয়া হচ্ছে। ইতোমধ্যে লবণ, জলমগ্নতা, খরা সহনশীল অনেকগুলো জাত উদ্ভাবিত হয়েছে এবং তা সম্প্রসারণ করা হচ্ছে। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবীর কাওছার বক্তব্য রাখেন। বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক সাদেকা হালিম, বিসিএসআইআরের চেয়ারম্যান আফতাব আলী শেখ ও দৈনিক জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক কাওছার রহমান বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat