ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-১৭
  • ৩৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় কমিটির সিদ্ধান্তসমূহ বিভিন্ন গ্রুপে ভাগ করে পর্যালোচনার মাধ্যমে দ্রুত বাস্তবায়নের করতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, মোঃ আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা সভায় অংশগ্রহণ করেন।
কমিটি দশম ও একাদশ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহকে পর্যালোচনার মাধ্যমে গ্রুপওয়াইজ ভাগ করে দ্রুত সম্পাদন করতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয় । এছাড়াও বৈঠকে চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় শহরের জলাবদ্ধতা নিরসন শীর্ষক প্রকল্পে কর্ণফুলী নদী রক্ষায় খাল ও নদীর সংযোগস্থলে স্টিলের ট্র্যাপ অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয় । এ বিষয়ে পূর্বের গৃহীত পরিকল্পনা গুরুত্বের সাথে নিয়ে মন্ত্রণালয়কে পর্যবেক্ষণ করার পরামর্শ দেয়া হয়।
সভায় নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। কমিটি নাবিকদের অধিকার রক্ষায় ও তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে সংসদ সদস্য এম আব্দুল লতিফকে সভাপতি করে মাহফুজুর রহমান ও এস এম শাহজাদাকে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি সাবকমিটি গঠন করার সুপারিশ করা হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব, চট্রগ্রাম বন্দর কতৃর্পক্ষের যুগ্মসচিব, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের উপসচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat