ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-১৪
  • ৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রেলমন্ত্রী মো.নূরুল ইসলাম সুজন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত ও স্বনির্ভর দেশে পরিণত করেছেন।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে শতবর্ষের মিলনমেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ।
রেলমন্ত্রী আগামীদিনে দেশকে আরও এগিয়ে নিয়ে দক্ষ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে ঢাবির আবাসিক হলের প্রতিটি শিক্ষার্থীর প্রতি আহবান জানান।
এদিকে, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান হল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন। 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘সকলে মিলে আনন্দ ভাগাভাগি করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল। তিনি সকলকে নিয়ে আনন্দ উদ্যাপন করতেন, শুধু কষ্ট ভোগ করতেন নিজে এককভাবে।’ 
তিনি বক্তৃতাকালে আর্থিকভাবে অসচ্ছল হলের শিক্ষার্থীদের চ্যালেঞ্জ ও প্রতিকূলতা মোকাবেলায় এবং তাদের সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসতে বৃত্তি প্রদানসহ ট্রাস্ট ফান্ড গঠন করতে হল অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান ।
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদ উল্লা খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন এবং হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাহাদুর বেপারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat