ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৫-০৫
  • ৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের সঠিক পদক্ষেপের কারণে মানুষ ভালমত ঈদ করতে পেরেছে।
আজ বৃহষ্পতিবার মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আল্লাহর রহমতে এবং সরকারের পদক্ষেপের কারণে মানুষ ভালমত ঈদ করতে পেরেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও আমার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।’
তিনি বলেন, এবারেরর ঈদ যাত্রা খুব ভালভাবেই করতে পেরেছি। আল্লাহর রহমতে সারাদেশের মানুষ আনন্দের সাথে ঈদ করতে পেরেছে। স্বাচ্ছন্দের সাথে ঈদের সময়ে মানুষ বাড়ি যেতে পেরেছে। সারাদেশে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে যাওয়া সফল হতে পারেনি।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মানুষ সচেতন হচ্ছে। আইনশৃংখলা রক্ষাকারীবাহিনীসহ দায়িত্বরত অন্যান্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। নৌপথে ঢাকামুখিদের ফেরাও স্বাচ্ছন্দভাবে হবে বলে আশা করি।
ফিরতি পথে ফেরিরুটে দৌলতদিয়াঘাট ব্যবহার করার অনুরোধ জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, সবাইকে কালবৈশাখী ঝড়সহ অন্যান্য ঝড় জলোচ্ছ্বাসে আবহাওয়ার সিগন্যাল মেনে চলতে হবে।
এর আগে প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের সচিবসহ কর্মকর্তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat