ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-২২
  • ৬৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরা ও গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আজ শুক্রবার র‌্যাব-১ এর সহকারি পুলিশ সুপার (মিডিয়া অফিসার) নোমান আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার মো. জসিম উদ্দিন (২৮) ও মো. রাসেল (২০) এবং গাজীপুর জেলার মো. আনোয়ার হোসেনের স্ত্রী মোছা. নিলুফা বেগম (২৮)।
এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ৬শ পিস ইয়াবা, নগদ ৫ হাজার টাকা, ৪ টি মোবাইল ফোন, ৪ টি সীমকার্ড ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত মাদকের মূল্য ৩১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।
নোমান আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, উত্তরা জানতে পারে, কক্সবাজার জেলা থেকে ট্রাকযোগে কতিপয় মাদক বিক্রেতা ইয়াবা নিয়ে গাজীপুর জেলার দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে টঙ্গী পশ্চিম থানার ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে সেনা কল্যান ভবনের সামনে রাস্তায় চেকপোস্ট স্থাপন করে একটি ট্রাককে থামতে সংকেত দেয়। পরে ওই ট্রাক থেকে মো. জসিম উদ্দিন ও মো. রাসেলকে আটক করা হয়। ট্রাকে তল্লাশি চালিয়ে ৯ হাজার পিস ইয়াবা উদ্বার করা হয়। এসময় ট্রাকটিও জব্দ করা হয়।
র‌্যাব-১ এর এ কর্মকর্তা জানান, এছাড়া বৃহস্পতিবার বিকেল পৌনে চার দিকে র‌্যাব-১ এর অপর একটি দল ডেমরা থানার মিরাপাড়া, রামপুরা বনশ্রী টু ষ্টাফ কোয়ার্টার হাইওয়ে রোডের পূর্ব পাশে চট্টগ্রাম ভিআইপি টিম্বার এন্ড ‘স’ মিলের সামনে অভিযান চালিয়ে এক হাজার ৬শ পিস ইয়াবাসহ মোছা. নিলুফা বেগম (২৮) নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat