ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২২-০৪-১৯
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় দেশের সব উপজেলায় ভূমি প্রাপ্তি সাপেক্ষে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, অসীম কুমার উকিল, এবং সুবর্ণা মুস্তাফা সভায় অংশগ্রহণ করেন।
সভায় কমিটির ২৪তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত জিঞ্জিরা প্রাসাদ ও নওগাঁ সদরে অবস্থিত দুবলহাটি রাজবাড়ির বর্তমান অবস্থা ভিডিও চিত্রসহ তথ্যসমৃদ্ধ একটি প্রতিবেদন পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন ও রাষ্ট্রের তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শিল্পীদের থাকার সুবিধার্থে একটি আধুনিক ডরমেটরি ভবন নির্মাণের লক্ষ্যে শিল্পকলা একাডেমির অনুকূলে জায়গা প্রাপ্তি সাপেক্ষে বরাদ্দ প্রদানের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রাখার সুপারিশ করা হয়।
এছাড়া, দেশের সকল পুরাকীর্তি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে আন্ত:মন্ত্রণালয় সভা আহ্বান করার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করে।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকগণ, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat