ব্রেকিং নিউজ :
ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির
  • প্রকাশিত : ২০২২-০৪-১০
  • ৬৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় দারিদ্র বিমোচনের জন্য বাংলাদেশের  গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারের গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন মাসিক ভাতা ৮ হাজার  টাকার পরিবর্তে ১০ হাজার  টাকা করার  সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মেহের আফরোজ এর সভাপতিত্বে সংসদ ভবনে  অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য শবনম জাহান, লুৎফুন নেসা খান এবং সাহাদারা মান্নান সভায়  অংশগ্রহণ করেন।
সভায় দারিদ্র বিমোচনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়  গৃহীত কর্মসূচী সম্পর্কে বিশদ আলোচনা এবং গত বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা  করা হয়।
সভায় ডিজিটাইজেশনের যুগে প্রত্যেক সংসদ সদস্যের অনুকূলে ৫টি করে সেলাই মেশিন বরাদ্দের পাশাপাশি  ৫টি করে কম্পিউটার বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য  মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের সব কর্মজীবি মহিলা হোস্টেলের জন্য এলাকাভিত্তিক ভিন্ন নীতিমালা প্রণয়নের ব্যবস্থা নেয়ার জন্য পুনরায় মন্ত্রণালয়ে পরামর্শ দেয়া  হয়। 
সভায় গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় কর্মজীবি মহিলা হোস্টেল নির্মাণ ও শিশু দিবাযতœ কেন্দ্র স্থাপন (প্রকল্পের আওতায় নির্মিত প্রীতিলতা কর্মজীবি মহিলা হোস্টেল ও শিশু দিবাযতœ কেন্দ্র) প্রকল্প সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্রকল্প পরিচালকের সাথে আলোচনা করে দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জয়িতা ফাউন্ডেশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ  সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায়  উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat