ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-০৮
  • ৭৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রবল বৃষ্টি ও বন্যায় কলম্বিয়ার পাহাড়ী উত্তর-পশ্চিমাঞ্চলে একটি খনির শিবিরে কমপক্ষে ১২ জনের প্রাণহানী হয়েছে এবং আরো দু’জন নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বন্যায় আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় টেলিভিশনকে মেয়র হেক্টর উরেগো বলেছেন, বুধবার সন্ধ্যায় অ্যান্টিওকিয়া বিভাগের অ্যাব্রিয়াকির এক খনিতে একদল  শ্রমিক  রাতের খাবার খাওয়ার সময়  আকস্মিকভাবে বন্যার পানি প্রবেশ করে।
তিনি বলেন, “ছেলেরা রাতের খাবার খাচ্ছিল,  কেউ কেউ বিশ্রামের প্রস্তুতি নিচ্ছিল, অন্যরা কাজ ছেড়ে চলে যাচ্ছিল। এ সময় পোরভেনির  সোনার খনিতে বন্যা আসে।"
তিনি আরো বলেন, "আমাদের কাছে বারোটি প্রাণহীন মৃতদেহ রয়েছে এবং এখনও দ’ুটি নিখোঁজ রয়েছে।"
অ্যান্টিওকিয়া সরকারের মতে, বন্যায় খনির শিবিরের এক স্তর  ও পাশাপাশি একটি প্ল্যান্টের কিছু অংশ ধ্বংস হয়েছে।
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিখোঁজদের উদ্ধারের প্রচেষ্টা শুক্রবার সকাল পর্যন্ত স্থগিত থাকে।
উরেগো আরো বলেন, আরো বন্যার ঝুঁকির কারণে ২০টি পরিবারকে কাছাকাছি একটি শহর  থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিধসের কারণে বেশ কিছু গ্রামীণ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
প্রেসিডেন্ট ইভান ডুক টুইটারে নিহতদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
প্রেসিডেন্ট বলেন, ত্রাণ সংস্থাগুলি নিখোঁজদের জন্য অনুসন্ধান অভিযানে কাজ করছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই বর্ষা মৌসুমে এখন পর্যন্ত অ্যান্টিওকিয়ায় বন্যায় ১৭ জন মারা গেছে, অ্যাব্রিয়াকিতে বন্যার কয়েক ঘণ্টা আগে, পার্শ্ববর্তী শহর বারবোসায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে এক নারীর মৃত্যু হয়।
 ফেব্রুয়ারিতে, মধ্য-পশ্চিম রিসারালদা প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট একটি ভূমিধসে কমপক্ষে ১৪ জনের প্রাণহানী এবং ৩৪ জন আহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat