ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-০৪
  • ১১০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাসাবো বৌদ্ধ মন্দির থেকে কালি মন্দির সড়কে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ২৫টি অবৈধ স্থাপনা ও স্থাপনার অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়েছে।
আজ দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ সিকদার এই অভিযান পরিচালনা করেন।
অভিযান প্রসঙ্গে সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, ‘বাসাবো বৌদ্ধ মন্দির থেকে কালি মন্দির সড়কে মেয়র মহোদয়ের নির্দেশনার আলোকে আজকের অভিযান পরিচালনা করা হয়। সরু রাস্তার কারণে নিত্য যানজট লেগে থাকা এই এলাকার দীর্ঘদিনের সমস্যা। সেই সমস্যা থেকে উত্তরণে রাস্তা সম্প্রসারণের লক্ষ্যে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।’
অভিযানকালে অন্যান্যের মধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, স্থানীয় (৫ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর, নির্বাহী প্রকৌশলী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat