ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-২৩
  • ৬৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে বিনিয়োগ করতে বিদেশী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি আজ সংযুক্ত আরব আমিরাতে ‘দুবাই এক্সপো -২০২২’ উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, স্বাধীনতার মাত্র ৫০ বছরে বিশেষ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময়কালে দেশের যে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন হয়েছে তা বিশ্বের বিস্ময়।
বিদেশী বিনিয়েগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভাল জায়গা এবং বিনিয়োগের অফুরান সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। গ্রাম-গঞ্জে তথ্য-প্রযুক্তি, ইন্টারনেট, পানি সহ জরুরি সকল ধরনের সেবা পৌঁছে দেওয়া হয়েছে। একশ’টি অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী ও বিনয়ী। বিদেশী বিনিয়োগকারীরা এসব অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে খুব সহজেই লাভবান হতে পারে। বিদেশীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের সর্বোচ্চ অনুকূল পরিবেশ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat