ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-২১
  • ১২৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছে। আজ ভোর সাড়ে ৫ টার দিকে লোহাগাড়ার আধুনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন - লোহাগাড়া আমিরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জাকোয়াবির পাড়ার মৃত নাছির উদ্দিন বাবুর পুত্র হারুনুর রশিদ (২৬), চুনতি ইউনিয়নের মেহেরুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার আবদুল মাজেদের পুত্র হুমায়ুন (২৫), সাতকানিয়া পৌরসভার ছমদার পাড়ার নওশের আলীর পুত্র খোরশেদ আলী সাদ্দাম (৩০), মহানগরীর ২৫ নং ওয়ার্ডের ফারুক জাহানের পুত্র রিজবী শাকিব (২৪) ও অলংকার শহীদ নগর এলাকার ছালামত আলীর পুত্র মনছুর আলী (২৩)।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, কক্সবাজারমুখী একটি প্রাইভেট কারের সাথে চট্টগ্রামমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করে। এছাড়া, গুরুতর আহত হুমায়ুনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, লোহাড়ায় আহত হুমায়ুনকে সকাল সাড়ে নয়টার দিকে মেডিকেলে আনা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। হুমায়ুনের মরদেহ ময়না-তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত ৪ জনের মরদেহ হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat