ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২২-০৩-২০
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা সমন্বিতভাবে বাস্তবায়ন করা হবে। 
বাংলাদেশের জনগণ অনেক আগে থেকেই অভিযোজনে অভ্যস্ত একথা উল্লেখ করে তিনি বলেন, ‘তাই সকলে মিলে আন্তরিকভাবে কাজ করলে জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে আমরা সফল হবো।’ 
এম এ মান্নান আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত ‘উন্নয়ন পরিকল্পনা, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় জাতীয় অভিযোজন পরিকল্পনা অন্তর্ভুক্তিকরণ’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খবর তথ্য বিবরণীর।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
পরিকল্পনা মন্ত্রী এ সময় জানান, পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে পরিকল্পনা মন্ত্রণালয়। এ লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ অন্যান্য সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করা হবে।
হাবিবুন নাহার বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রণীত জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রধানমন্ত্রীকে বিশ্ব সভায় জলবায়ু যোদ্ধা হিসেবে আরো গ্রহণযোগ্য করবে। তিনি বলেন, ন্যাপে অন্তর্ভুক্ত পরিকল্পনা মোতাবেক মধ্য ও দীর্ঘ মেয়াদি  প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্ষম হবে বাংলাদেশ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী,  ন্যাপ প্রণয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী, ইউএনডিপি বাংলাদেশের  আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি  প্রমুখ বক্তৃতা করেন। 
খসড়া ন্যাপ উপস্থাপন করেন ন্যাপ প্রণয়ন কমিটির টিম লিডার জলবায়ু বিশেষজ্ঞ এমিরেটস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত এবং সিইজিআইএস’র নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat