ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৯
  • ১১২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:- ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইসলামি শাসনব্যবস্থার শত্রুরা তার দেশের ক্রমবর্ধমান শক্তি দেখে ভীত হয়ে পড়েছে। কিন্তু এই শক্তি থামিয়ে রাখার জন্য তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। রবিবার তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র কমান্ডারের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। শক্তি, নিরাপত্তা, সম্মান এবং প্রয়োজনীয় মুহূর্তে শক্তি ব্যবহারের সামর্থ্যকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন খামেনি। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক খামেনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সশস্ত্র বাহিনীর সকল কার্যক্রম পরিচালিত হতে হবে। তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে বর্তমান সময়ের অভূতপূর্ব সম্মিলিত শত্রুতার কারণ এই শাসনব্যবস্থার ক্রমবর্ধমান শক্তি। শত্রুরা এই শক্তিতে ভীত হয়ে পড়েছে এবং এ কারণে তারা শত্রুতা ও বিদ্বেষ বাড়িয়ে দিয়েছে।’ এসব শত্রুতা ও বিদ্বেষ ব্যর্থ হবে মন্তব্য করে খামেনি বলেন, ‘সব ধরনের ষড়যন্ত্র ও শত্রুতা সত্ত্বেও ইরানের শক্তিমত্তা প্রতিদিনই বাড়বে।’ বৈঠকের শুরুতে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বিগত ফার্সি বছরে তার বাহিনীর কর্মতৎপরতা ও অর্জন সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরেন। সূত্র: পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat