ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-০১
  • ৬৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানিয়েছে মাধ্যমিক  ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড (মাউশি)।
সোমবার ২৮ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা ওয়েবসাইটে প্রকাশিত পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এই দুই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৯ জুন  (রোববার), প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ আগষ্ট(সোমবার),প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৪ জুলাই। এছাড়া এসএসসি পরীক্ষার ফরমপূরণ শুরুর সম্ভাব্য তারিখ ১৩ এপ্রিল ও এইচএসসি পরীক্ষার ফরমপূরণ শুরুর সম্ভাব্য তারিখ ৮ জুন। 
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রেজিষ্ট্রেশনকারী এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অনলাইনে ফরমপূরণ করতে হবে।
এসএসসি পরীক্ষায় বাংলা, ইংরেজী, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, উচ্চটতরগণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান ও কৃষিশিক্ষা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এইচএসসি পরীক্ষায় বাংলা,ইংরেজী,গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক ৩ টি বিষয়,ঐচ্ছিক বিষয়-১ টি নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষা  তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা হবে।পরীক্ষার সময় দুই ঘন্টা।এরমধ্যে এমসিকিউ/নৈর্ব্যক্তিক ২০ মিনিট ও সিকিউ/ রচনামূলক ১ ঘন্টা ৪০ মিনিট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat