ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-২৮
  • ৭৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো রোববার বলেছেন, দক্ষিণ আমেরিকার বৃহত্তম এ দেশ রাশিয়ার প্রতিবেশি ইউক্রেনের বিরুদ্ধে অভিযানে ‘নিরপেক্ষ’ অবস্থান বজায় রাখবে। খবর এএফপি’র।
কট্টর ডানপন্থী বোলসোনারো বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট তাদের দীর্ঘ আলোচনায় ইউক্রেনের ব্যাপারে সুনিশ্চিত ‘গোপন’ কিছু বিষয় শেয়ার করেন। রাশিয়ার নেতারা তাদের সম্পূর্ণ আগ্রাসনের পরিকল্পনা চূড়ান্ত করার পরপরই তিনি ১৬ ফেব্রুয়ারি বিতর্কিত মস্কো সফরের পদক্ষেপ গ্রহণ করেন।
বোলসোনারো বলেন, তিনি পুতিনকে বলেছেন যে ব্রাজিল এ যুদ্ধে যতটা সম্ভব নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে এবং এক্ষেত্রে তারা শান্তির পক্ষে রয়েছে।
বোলসোনারো  সাংবাদিকদের বলেন, ‘আমরা কোন পক্ষ নিচ্ছি না। আমরা আমাদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখছি এবং এক্ষেত্রে কোন সমাধানের পথ খুঁজে বের করতে যতটুকু সম্ভব সহায়তা করছি।’
তিনি আরো বলেন, ব্রাজিলের জনগণ ‘শান্তি চায়’, আমরা এ যুদ্ধের ফল বহন করতে চাই না। এক্ষেত্রে তিনি স্বরণ করিয়ে দিয়ে বলেন, ব্রাজিল হচ্ছে রাশিয়ার বিভিন্ন সারের প্রধান ক্রেতা দেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat