ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০২-২৩
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন, ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদেরকে পুরস্কৃত করবেন।
আগামীকাল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত থেকে মুজিববর্ষে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করবে।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্বাচিত ১৩ জন মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। মুজিববর্ষে প্রকাশিত এগারটি গ্রন্থের মোড়ক উন্মোচন পর্বে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক প্রকাশনা ও অনুবাদ উপকমিটির আহ্বায়ক প্রফেসর ড. ফকরুল আলম এবং প্রকাশনা ও সাহিত্য অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক আবুল মাল আবদুল মুহিত। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী মোড়ক উন্মোচনের সময় মঞ্চে উপস্থিত থেকে মোড়ক উন্মোচনে অংশ নেবেন প্রকাশিত গ্রন্থসমূহের সম্মানিত সম্পাদকবৃন্দ।
এরপর ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। বক্তব্য রাখবেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat