ব্রেকিং নিউজ :
যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০২-২৩
  • ৩৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার সুযোগ করে দেয়ার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা  হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন এবং মো. মহিববুর রহমান এতে অংশগ্রহণ করেন।
সভায় কমিটির  ১৬তম বৈঠকের সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 
এতে সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জনবল ও আধুনিক সরঞ্জাম বাড়ানোর সুপারিশ করা হয়।
কমিটিতে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে গৃহিত পদক্ষেপসমূহের বিষয়ে আলোচনা করা হয়।
সভায়  বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র কার্যক্রম সম্পর্কে আলোচনা করে এর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং  সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat