ব্রেকিং নিউজ :
যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০২-১৭
  • ৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জ্ঞানভিত্তিক, সৃজনশীল বাংলাদেশ গড়তে বই পড়ার কোন বিকল্প নেই।
তিনি বলেন, ‘বই মানুষকে কল্পনা শক্তি বৃদ্ধি এবং সৃজনশীল হতে সহায়তা করে। একটি বই বা কবিতা মানুষকে যতটুকু প্রভাবিত করতে পাওে, অন্য কিছু তা পারে না।’
প্রতিমন্ত্রী আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘ডিজিটাল বুক আর্কাইভ’ অ্যাপ ‘বই চিত্র’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  
ডিজিটাল বাংলাদেশ গঠনের পর আামাদের পরবর্তী লক্ষ্য উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণ করা উল্লেখ করে পলক বলেন, যেখানেই সমস্যা, সেখানে সমাধান, সেখানেই সম্ভাবনা, সেখানেই উদ্ভাবন। 
আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল, ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার।
প্রতিমন্ত্রী বলেন, ৫২’র ভাষা আন্দোলনে ভাষা শহীদরা বিশ্ব দরবারে বাংলাদেশকে ভাষার মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ১১ মার্চ ছাত্রাবস্থায়, ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতিত্ব করে বাংলা ভাষার আন্দোলন শুরু করেন এবং গ্রেফতার হন।
পলক বলেন, আইসিটিতে বাংলাকে সমৃদ্ধ করার লক্ষ্যে আইসিটি বিভাগের বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের মাধ্যমে অপটিক্যাল ক্যারেকটার রিকগনাইজার (ওসিআর), টেক্সট টু স্পীসসহ ১৫টি টোল তৈরি করা হচ্ছে। সারাদেশে ৭১টি লাইব্রেরিকে ডিজিটালাইজ করা হচ্ছে। একটি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি করা হবে যেখানে মানুষ লাখ লাখ বই স্ব স্ব গ্রামে বসে সাবসক্রাইব করতে পারবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আলোকিত মানুষ হতে বই পড়ার অভ্যাস গড়তে সকলের প্রতি আহ্বান জানান।
পরে প্রতিমন্ত্রী ভাষা ও সাহিত্যের ডিজিটাল আর্কাইভ ‘বই চিত্র’ মোবাইল অ্যাপ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উল্লেখ্য, বইচিত্র’ বাংলাদেশের বুক আর্কাইভ অ্যাপ। ডিজিটাল লাইব্রেরী ফরম্যাটে এই আর্কাইভটি তৈরি করা হয়েছে। এই আর্কাইভে থাকছে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশু-কিশোর সাহিত্য, সাহিত্য সমালোচনা এবং অন্যান্য বিভিন্ন বিষয় ভিত্তিক বই। কেবল টেক্সট ফরম্যাটে নয়, এই আর্কাইভে থাকছে অডিও-বুক। সেই সাথে সাহিত্য বিষয়ে যে সকল চলচ্চিত্র নির্মিত হয়েছে সেই সকল চলচ্চিত্র এই আর্কাইভে সন্নিবেশিত থাকছে। থাকছে সাহিত্য বিষয়ক আলোচনা এবং ব্লগিং। এ ছাড়া ‘বইচিত্র’-এ অন্যান্য বই ভিত্তিক অ্যাপ, ওয়েবসাইট, জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানের লাইভের লিঙ্কও থাকছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat