ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০২-১৩
  • ৯৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পিরোজপুর জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযথ মর্যাদার সাথে পালন উপলক্ষে আজ দুপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয় যে, ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, চিত্রাংকন প্রতিযোগিতা, বাদ জোহর মসজিদে মিলাদ- দোয়া, মোনাজাত, মন্দিরে প্রার্থনা অনুষ্ঠান এর মধ্য দিয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হবে। এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো: সাইদুর রহমান ,অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, সাংবাদিক গৌতম চৌধুরী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রুহিয়া বেগম হাসী, । স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনসহ সকল কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বক্তারা সকলের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat