ব্রেকিং নিউজ :
আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়,দলের নেতাকর্মীরাও মানুষ তাই ভুল বা অন্যায় হতে পারে : ডা. শফিকুর রহমান দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সোমবার থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প
  • প্রকাশিত : ২০২২-০২-১০
  • ৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সংসদে উপস্থাপনের জন্য বাণিজ্য সংগঠন বিল, ২০২২ এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।
কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, আ. ক. ম বাহাউদ্দীন, ইউসুফ আব্দুল্লাহ হারুন, মোহাম্মদ হাছান ইমাম খান, সুলতানা নাদিরা, আগাখান মিন্টু ও আবুল হাসেম খান সভায় অংশগ্রহণ করেন।
এছাড়াও এতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় ‘বাণিজ্য সংগঠন বিল, ২০২২’ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয় এবং কতিপয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর সংসদে সংশোধিত আকারে বিলটির রিপোর্ট  উপস্থাপনের সুপারিশ করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ বাণিজ্য মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat