ব্রেকিং নিউজ :
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়,দলের নেতাকর্মীরাও মানুষ তাই ভুল বা অন্যায় হতে পারে : ডা. শফিকুর রহমান দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সোমবার
  • প্রকাশিত : ২০২২-০২-০৩
  • ৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনার নতুন ধরণ ওমিক্রনের প্রাদুর্ভাব এবং বাংলাদেশে এ রোগের বিস্তার রোধে এই বিধিনিষেধ জারি করা হলো। এর ফলে উন্মুক্ত স্থানে এবং ভবনের ভেতরে যেকোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এসব অনুষ্ঠানে যারা যোগদান করবেন, তাদের টিকার সনদ থাকতে হবে। এ সময় সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে বলেও জানানো হয়।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের ১১টি বিধিনিষেধ গত ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এ নির্দেশনা কার্যকর করতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলছে।
দেশে করোনার সংক্রমণ বৃদ্ধির সঙ্গে মৃত্যু বাড়ছে। টানা ৪ দিন করোনায় ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিন ৩১ জনের মৃত্যু হয়েছিল। 
করোনা পরিস্থিতিতে গতকাল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat