ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-০২
  • ৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় এনে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটির সময়সীমা আরো ১৪ দিন বাড়ানো হচ্ছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ একথা জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের শিক্ষামন্ত্রীর এ বক্তব্যের কথা জানান।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘সারাদেশে করোনা সংক্রমণের হার ৩০ শতাংশের কাছাকাছি। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে করোনাভাইরাস বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির বিশেষজ্ঞদের পরামর্শক্রমে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান কর্মসূচি ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। এটি আরো দুই সপ্তাহের জন্য বৃদ্ধি করা হবে।’
মন্ত্রী সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, ‘স্বাস্থ্যবিধি  মেনে চললে করোনা সংক্রমণের হার কমে আসবে। তাহলে খুব শিগগিরই শিক্ষার্থীদেরকে স্বাভাবিক পরিবেশে শ্রেণিকক্ষের পাঠদানের পরিবেশে নিয়ে যেতে পারবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat