ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০১-৩০
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ সুরক্ষায় বনায়নসহ পরিবেশবান্ধব কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার।
তিনি বলেন, "বৈশ্বিকভাবে এখন অগ্নুৎপাত হচ্ছে, সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে, সুন্দরবনের কিছু অংশ ডুবে যাওয়ায় আয়তন কমে গেছে। সবদিক থেকে পরিবেশের উপর বিপর্যয়কর অবস্থা ঠেকাতে আমাদের সবাইকে একযোগে সচেতন হতে হবে।"
আজ জাতীয় প্রেসক্লাবে পরিবেশ ক্লাব বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ উপমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশ ক্লাব বাংলাদেশের চীফ মেন্টর ও প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র স্কুল অব আর্টসের ডীন প্রফেসর ড. মো. ওসমান গনী, আরএফএল গ্রুপের টেল প্লাস্টিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ কামরুল হাসান, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য মোহাম্মদ আবদুল অদুদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গবেষণা কর্মকর্তা গাজী মো. নাজমুল হোসেন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী। 
ক্লাবের কার্যক্রম সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন ক্লাবের সচিব ও মুখপাত্র রাকিবুল ইসলাম। এসময় পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে বিশেষ অবদানের জন্য সারাদেশ থেকে ৭ জন সংগঠককে ‘পরিবেশ বন্ধু’ সম্মাননা প্রদান করা হয়।
বাঘ গণনায় অর্থ বরাদ্দ বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করে পরিবেশ উপমন্ত্রী বলেন, বাঘের গায়ের ডোরা ডোরা দাগগুলো ভিন্ন ভিন্ন রকম হয়, যেমন আমাদের একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে অন্যজনের ফিঙ্গার প্রিন্ট মিলে না। অথচ কেউ কেউ বলেন, বাঘ গণনার দরকার কি? বাঘ রক্ষায় এটা অবশ্যই প্রযয়োজন রয়েছে।
তিনি বলেন, গাছ কাটলে পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়, সেটা আমরা সবাই জানি। তবুও আমরা পরিবেশ দূষণ করছি। অথচ আমাদের বেশী বেশী করে গাছ লাগানো উচিত। শিল্পোন্নত দেশগুলোর অধিকমাত্রায় কার্বন নিঃসরণের কারণে বৈশ্বিক পরিবেশ আজ হুমকির মুখোমুখি উল্লেখ করে তিনি বলেন, এককভাবে এই হুমকি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবেই এই হুমকি মোকাবেলা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat