ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০১-১৭
  • ৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে যা আন্তর্জাতিক মহল সরাসরি প্রত্যক্ষ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি আজ মন্ত্রণালয়ে নিজ কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এক  প্রশ্নের জবাবে একথা জানান।
তাজুল ইসলাম বলেন, নাসিক নির্বাচনের ভোট সমগ্র জাতি ও আন্তর্জাতিক মহল প্রত্যক্ষ করেছে। গণমাধ্যম সরাসরি প্রত্যক্ষ করেছে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ার পরও বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থী বিজয় অর্জন করেছে।
তিনি বলেন,  কূটনীতিবীদদের কাছে এই বার্তা গেছে যে বাংলাদেশের নারায়ণগঞ্জে ইভিএমে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে এটা তারা নিজেদের মধ্যে শেয়ার করেছেন।
ইভিএমে কারচুপির বিষয়ে পরাজিত প্রার্থীর অভিযোগ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পরাজিত হলে প্রার্থীরা এমনটা বলেই থাকেন। ইভিএমে নির্বাচন হলে কারচুপি করার সুযোগ নেই। এ কারণেই এ পদ্ধতির গ্রহণযোগ্যতা বেশি। ভোট চলাকালীন কিছু টেকনিক্যাল সমস্যা হতেই পারে। এটা শুধু আমাদের দেশেই হচ্ছে এমন না। সারা বিশ্বেই এই ত্রুটি দেখা দেয়। এটা কোনো অভিযোগের ভিত্তি হতে পারে না।
সব নির্বাচন ইভিএমে করা প্রসঙ্গে তাজুল বলেন, সরকার চাইলে সারাদেশে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করতে পারতো কিন্তু সেটা করছে না। কারণ ইভিএম একটি নতুন পদ্ধতি। যেকোন নতুন পদ্ধতি কিছুটা চ্যালেঞ্জিং হয়। 
তিনি বলেন, পৃথীবির সব দেশেই এ সমস্যা আছে। আমেরিকায় ও ভারতের ইলেকশনেও কিছু কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে। সময়ের ব্যবধানে সমস্যা সমাধান হবে। এখন সেজন্য ইচ্ছা করলেই সরকার দেশে এক সঙ্গে ইভিএমে ভোট গ্রহণ করতে পারবে না। এটা খাপ খাইয়ে নেওয়ার জন্য সময় লাগে। প্রযুক্তি পরিচালনা এবং ব্যবহার করার জন্য মানুষকে উপযোগী করে তুলতে হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘাতের বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনে মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করছে। প্রতিযোগীতামূলক নির্বাচন হচ্ছে। কোথাও কোথাও নিজেদের প্রার্থীকে জেতাতে গিয়ে বিবাদের ঘটনা ঘটে, এতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে যা আমাদের কাম্য না। এ ধরনের দুর্ঘটনা শুধু বাংলাদেশের নয় পার্শ্ববর্তী দেশসহ সারা বিশ্বে এ ধরনের সহিংসতার নজির রয়েছে।
বিনা ভোটের নির্বাচন বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিনা ভোটে না কথাটা হলো বিনা বিনাপ্রতিদ্বন্ধীতায়। শব্দটা পরিবর্তন করা দরকার। এখানে বিনা ভোটে হয়নি। কোন প্রতিদ্বন্ধী ছিলো না। এটা ডেমেক্রেসিতে নতুন কিছু নয়। বাংলাদেশেই এ ঘটনা ঘটেছে সেটা ঠিক না। বিনা প্রতিদ্বন্ধিতায় কিছু প্রার্থী নির্বাচিত হওয়ার উদাহরণ আছে। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও ভারতসহ অনেক গণতান্ত্রিক দেশেই হয়ে থাকে। আমার এলাকায়ও বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে।
ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারত সারাদেশের উপজেলা, পৌরসভা পর্যায়ে কাঁচাবাজার অবকাঠামো নির্মাণের জন্য আগ্রহ প্রকাশ করেছে। শাক-সবজি, মাছ-মাংসসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয় ভারতীয় সরকার প্রতিবেশী বন্ধু দেশ হিসেবে আমাদের উন্নয়ন কাজে অংশ নিতে চায়। তারা এ বিষয়ে আমাদের প্রস্তাব দিলে আমরা উদ্যোগ নেব।
এই মার্কেট খুব একটা ব্যয় বহুল না, এট আমরা নিজেরাই তৈরি করতে পারি এমন প্রশ্নের জবাবে মো. তাজুল ইসলাম বলেন, হ্যাঁ এ মার্কেট তৈরি করা খুব ব্যয়বহুল না। আমরা নিজেদের উদ্যোগেও করছি। তারা যখন বন্ধুত্বের নির্দশন স্বরূপ কিছু অবদান রাখতে চায়। সেখানে আমার মনে হয় না কোন দোষের কিছু হবে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথিবীর প্রায় সকল দেশের সঙ্গে ভালো সম্পর্ক আছে। এই সম্পর্কের কারণে প্রতিদিনই আমাদের কাছে কিছু বিদেশি সংস্থা ও উন্নয়নসহযোগীরা আসেন। তারা বিভিন্ন সময় আমাদেও বিভিন্ন প্রস্তাব দেয়। কিন্তু আমাদের ও দেশের জন্য যেটা কল্যাণকর ও উপকারী সেগুলো আমরা গ্রহণ করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat