ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-০৬
  • ৮৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন দেয়ার অনুমোদন দিয়েছে। এদিকে ছুটির দিনে ঘোরাফেরা ও অমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব দেখা দেয়ার কারণে দক্ষিন আমেরিকার জনবহুল এ দেশে করোনাভাইরাসে আক্রান্তের হার অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে। খবর এএফপি’র। 
ব্রাজিলের স্বাধীন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা আনভিসা ফাইজার-বায়োএনটেকের তৈরি শিশু-উপযোগী ডোজ নিরাপদ ও কার্যকর এমন ঘোষণা দেয়ার তিন সপ্তাহ পর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সবুজ সংকেত দেয়া হলো।
ব্রাসিলিয়ায় স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা বলেন, ‘শিশুদের টিকা দিতে চাওয়া সকল বাবা-মাকে স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড টিকা দেয়ার নিশ্চয়তা দেবে।’
ব্রাজিলে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ চূড়ান্ত অনুমোদন দেয়া হলো।
এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার প্রকাশ করা সর্বশেষ উপাত্ত অনুযায়ী ২৪ ঘণ্টায় নতুন করে  ১৮ হাজার ৭৫৯ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। গত ৫ অক্টোবরের পর থেকে একদিনে আক্রান্তের এ সংখ্যা সর্বোচ্চ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat