ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০১-০৩
  • ৬৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের ১শ’ ৮০ সদস্যের একমাত্র নারী ফরমড পুলিশ ইউনিট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের উদ্দেশে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা পৌঁছেছে।
সোমবার পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী ফরমড পুলিশ ইউনিটের সদস্যরা রোববার রাতে বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। 
কমান্ডার নাজমুন নাহারের নেতৃত্বে বর্তমান ব্যানএফপিইউ-১ রোটেশন-১৫, মনুসকো, ডিআরসি’র সদস্যরা  ব্যানএফপিইউ-১ রোটেশন-১৪, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন স্ট্যাবিলাইজেশন মিশনে (মনুসকো)  ডিআরসি ইউনিটকে প্রতিস্থাপন করবে।  
বিদায়ী  ব্যানএফপিইউ-১ ইউনিটের কমান্ডার ছিলেন মেরিনা আক্তার। বিরাজমান কোভিড-১৯ মহামারির মধ্যে এফপিইউটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, ডিআইজি (এইচআর) আবু হাসান মুহম্মদ তারিক, ডিআইজি (অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. হায়দার আলী খান, এআইজি (ইউএন অ্যাফেয়ার্স অপারেশনস) নাসিয়ান ওয়াজেদ  মিশনগামী নারী পুলিশ ইউনিটের সদস্যদের বিদায় জানান। 
মানবতার কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারকে ধারণ করে বাংলাদেশ পুলিশ ১৯৮৯ সাল হতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করছে। বাংলাদেশের লাল-সবুজ পতাকা জাতিসংঘের আকাশ-নীল পতাকার পাশে উড্ডীন করছে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা মহাদেশের দুর্গম প্রান্তরে। 
বিগত তিন দশ ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা আন্তর্জাতিক পরিমন্ডলে আকুন্ঠ প্রশাংসা অর্জন করেছে।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে  বাংলাদেশ পুলিশের ফরমড পুলিশ ইউনিট পাঠানো হয়। বাংলাদেশ পুলিশ ২০১১ সাল হতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নারী ফরমড পুলিশ ইউনিট প্রেরণ করছে। ২০১৯ সাল হতে বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা মিশনটিতে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
বিশ্বব্যাপী কোভিড-১৯ অতিমারির বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতেও বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা নিঃশঙ্ক চিত্তে দৃঢ মনোবল নিয়ে ডেমোক্রেটি রিপাবলিক অব কঙ্গো, মালি, সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছেন। বিশ্ব শান্তিরক্ষার মহান দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশের ২১ জন গর্বিত সদস্য আত্মোৎসর্গ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat