ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২২-০১-০৩
  • ৬০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘এম ভি অভিযান-১০’ লঞ্চে আগুনে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
খালিদ মাহমুদ আজ সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
অন্যান্যের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, পরিচালক ডা. আবুল কালাম এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এ সময় উপস্থিত ছিলেন।
‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিদগ্ধদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা গেছেন। সুস্থ হয়ে ফিরে গেছেন ৫ জন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর মধ্যরাতে ‘এম ভি অভিযান-১০’ লঞ্চে আগুন লাগে। প্রতি মন্ত্রী খবর পেয়ে ওই দিন সকালে ঢাকা থেকে সড়কপথে ঝালকাঠির উদ্দেশে রওনা দেন। যাবার সময় বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঝালকাঠি হাসপাতালে দগ্ধদের দেখতে যান। তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। বিকালে তিনি ঘটনাস্থলে অগ্নিদগ্ধ লঞ্চটি পরিদর্শন করেন। ওই দিন রাতে ঢাকায় ফিরে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat