ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-১২-২৬
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের জন্য তথ্যআপা প্রকল্পের প্রচার-প্রচারনা জোরদারের  সুপারিশ করা হয়েছে। 
 কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
 কমিটির সদস্য মোঃ আব্দুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ সভায় অংশগ্রহণ করেন।
সভার  শুরুতে বিজয়ের মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে। আরও স্মরণ করা হয় ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ নির্যাতিতা মা বোনসহ ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত সকল শহীদদের।
সভায়  ডিজিটাল বাংলাদেশের সুফল তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে মন্ত্রণালয়  গৃহীত কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
কমিটি মহিলা বিষয়ক অধিদপ্তরের অপরাজিতা নামক কর্মসূচির মধ্যে কী কার্যক্রম ছিল ও কতটুকু বাস্তবায়ন হয়েছে তা আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।
সভায় বলা হয়, জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পটি ফলপ্রসূ, সময় উপযোগী এবং মাঠ পর্যায়ে ব্যাপক চাহিদা রয়েছে। এর ফলে এ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির পাওয়ায় প্রকল্পটি নিয়ে নতুন পরিকল্পনা প্রনয়ণের সুপারিশ করা হয়।
 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহপরিচালকসহ মন্ত্রণালয় এবং  সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat