ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-২৪
  • ৭১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দ্বিপাক্ষিক সফরে মালদ্বীপে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝালকাঠিতে একটি লঞ্চে অগ্নিকান্ডের ঘটনার খোঁজখবর নিয়েছেন।
তিনি বরগুনাগামী এমভি অভিজান-১০ লঞ্চ অগ্নিকান্ডে বহু যাত্রীর প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে এবং স্বজনদের কাছে মরদেহ হন্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী এখন রাষ্ট্রীয় সফরে বিদেশে (মালদ্বীপ) অবস্থান করলেও প্রতি মুহূর্তে এই বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।  
প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat