ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২১-১২-২১
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নদী দূষণরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এই সুপারিশ করা  হয়। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম  বীর উত্তম সভায় সভাপতিত্ব করেন।
এতে কমিটির সদস্য  নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শাজাহান খান, মো. মাজহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও মো. আছলাম হোসেন সওদাগর  অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কতৃর্পক্ষ(বিআইডব্লিউটিএ)-এর অপারেশনাল কর্মকান্ড পরিচালনায় সমস্যা সমাধানে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সুপারিশ করা হয়।
কমিটি বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকল, অভ্যন্তরীণ নদী বন্দর আইন প্রণয়ন এবং ঢাকা নদী বন্দরে যাত্রীদের সমস্যা সমাধানে আলোচনা করে।
কমিটি অভ্যন্তরীণ নৌ-রুটসমূহে ড্রেজিং কার্যক্রমে জনবল ও আনুষঙ্গিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করে।
সভা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া-মাওয়া-আরিচা ঘাটে লাইট হাউজ স্থাপনের সুপারিশ করা হয়।
সভায় প্রত্যেক নৌযানে রাডার স্থাপন, নেভিগেটরদের প্রশিক্ষণ, মোবাইল কোর্ট চলমান রাখতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে পরামর্শ প্রদান করা হয়।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান সহ মন্ত্রণালয় ও  সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat