ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২১-১২-২০
  • ৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আফগান জনগণের জন্য খাদ্য এবং ওষুধসহ মানবিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রোববার পাকিস্তানের ইসলামাবাদে আফগান পরিস্থিতি নিয়ে ওআইসি’র পররাষ্ট্র মন্ত্রীদের ১৭তম বিশেষ অধিবেশনে এ ঘোষণা দেন।
পররাষ্ট্র সচিবের নেতৃত্বে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসি-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশী হাই কমিশনার এবং পররাষ্ট্র মন্ত্র্রণালয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বিষয়ক মহাপরিচালকসহ একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল এই সম্মেলনে যোগ দিয়েছে।   
মাসুদ বিন মোমেন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, খাদ্য, আশ্রয় ও সমাজ সেবার ক্ষেত্রে ব্যাপক ঘাটতির কারণে আফগানিস্তানের জনগণের একটি বড় অংশ অর্থনৈতিক ও মানবিক সংকটে পড়তে পারে। শীত এলে এই সংকট আরো প্রকট আকার ধারণ করতে পারে।
তিনি আশা প্রকাশ করেন যে, আফগানিস্তানে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন নির্বিঘেœ অব্যাহত থাকবে, যাতে করে সমাজের সর্বস্তরের মানুষ তাদের দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় কার্যকরভাবে অবদান রাখতে পারে এবং আঞ্চলিক সম্প্রীতি বজায় থাকে।
মাসুদ আরো বলেন যে, বাংলাদেশ আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ায় অংশীদার হতে পারে। কারণ তার দেশ এ অঞ্চলের অভীন্ন সমৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে চায়।
এই বিশেষ অধিবেশন আহ্বান করায় ওআইসিকে অভিনন্দন জানিয়ে তিনি আফগান জনগণের প্রতি সহায়তার হাত প্রশস্ত করে তাদের পাশে দাঁড়াতে ওআইসিভুক্ত ও ওআইসি’র বাইরের দেশগুলোর নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে তার সমর্থন পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র মন্ত্রীদের এই বিশেষ অধিবেশনের পর একটি সিনিয়র অফিশিয়ালস মিটিং অনুষ্ঠিত হয়।
এর আগে, পররাষ্ট্র সচিব হাইকমিশনে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat