ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১২-১৯
  • ৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সন্তানের শিক্ষার পেছনে বিনিয়োগই সর্বোত্তম বিনিয়োগ। তাই প্রতিটি অভিভাবককে সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে।
আজ মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, সন্তান যদি বিপথে চলে যায়, তাহলে তা পরিবার ও সমাজের জন্যও ক্ষতিকর। তাই সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের সব সময় সচেতন থাকতে হবে।
প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে চলমান উন্নয়ন কার্যক্রমগুলো দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি তাগিদ প্রদান করেন। তিনি এ সময় সকলকে মুক্তিযুদ্ধের  চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করারও আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খান ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat