ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২১-১২-০৭
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দু’দিনের সরকারি সফরে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। বাংলাদেশ ও ভারতের মৈত্রী দিবস উদযাপনের একদিন পর তিনি ঢাকা এলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সুত্র জানিয়েছে, শ্রিংলা আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন। আরতের পররাষ্ট্র সচিব আজ পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে সাক্ষাত করবেন। এ ছাড়া ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিবের এই সফর দু’দেশের মধ্যকার ব্যাপক সহযোগিতা পর্যালোচনার সুযোগ তৈরি করবে। মন্ত্রণালয় আরো জানায়, ভারতের রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন। শ্রিংলার সফর এই প্রস্তুতির জন্যেও সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat