ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-১২-০২
  • ৩৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ন্যাশনাল ডিফে›স কলেজ (এনডিসি) এবং ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-র পরিচালনা পর্ষদের ১৮তম যৌথ সভায় অংশগ্রহণ করেছেন।
গণভবনে অনুষ্ঠিত এই সভায় এনডিসি ও ডিএসসিএসসি’র চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেইন সভায় যোগ দেন।
বৈঠকে অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন প্রতিরক্ষা সচিব (সিনিয়র) ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, জনপ্রশাসন সচিব (সিনিয়র) কে এম আলী আজম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব (সিনিয়র) মাহবুব হোসেন, অর্থ মন্ত্রণালয়ের সচিব (সিনিয়র) আবদুর রউফ তালুকদার, পররাষ্ট্র সচিব (সিনিয়র) মো. মাসুদ বিন মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মোশফিকুর রহমান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat