ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-২৫
  • ৭৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেছেন, পোশাক শিল্প শুধুমাত্র বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছে না, দেশের জন্যও গৌরব এনে দিচ্ছে। 
তিনি বলেন, পোশাক শিল্প বিশ্বব্যাপী ‘মেইড ইন বাংলাদেশ’ ট্রেড মার্ক বহন করছে এবং আমরা সকলে এতে গর্বিত। এ শিল্পের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন এবং এ দেশের জনগণের উন্নতি। তৈরি পোশাক শিল্প বাংলাদেশের উন্নয়নের পরবর্তী ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
ফারুক হাসান ঢাকার একটি হোটেলে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও এসটেক্স ফাউন্ডেশন আয়োজিত ‘সাসটেইনিবিলিটি অব দি অ্যাপারেল ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ : পলিসিস, স্কোপস এন্ড কনস্ট্রেইন্টস’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন।
বিজিএমইএ সভাপতি তার বক্তব্যে সাপ্লাই চেইনকে টেকসই করার জন্য মুল্যের ক্ষেত্রে আরও বেশি যৌক্তিক হওয়ার জন্য ব্রান্ড ও রিটেইলারদেরকে আহ্বান জানান। 
অনুষ্ঠানে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, বেক্সিমকো লিমিটেডের গ্রুপ ডিরেক্টর সৈয়দ নাভেদ হুসেইন এবং এসটেক্স ফাউন্ডেশনের ড. মহিদুস সামাদ খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat