ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-২০
  • ৭৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি স্বরুপ ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড পিওএস অ্যাকোয়্যারিং বিজনেস ২০২০-২১’, তারা ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডের চালুর জন্য ‘এক্সিলেন্স ইন লঞ্চিংনিউক্যাটেগরি (উইমেন) ২০২০-২১’ এবং মিলেনিয়াল টাইটেনিয়াম ক্রেডিট কার্ড চালুর জন্য‘এক্সিলেন্স ইন লঞ্চিং নিউ ক্যাটেগরি (ইয়ুথ) ২০২০-২১’ পুরস্কার লাভ করেছে ব্র্যাক ব্যাংক।
উদ্ভাবন ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অবদান রাখায় বাংলাদেশে মাস্টার কার্ডের পার্টনারদের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এ পুরস্কার প্রদান করাহয়েছে।
২০১৯ সালে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড চালুর পর থেকে ব্র্যাক ব্যাংক বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছে। ‘পিওএস অ্যাকোয়্যারিং বিজনেস’ ক্যাটেগরিতে ধারাবাহিকভাবে পুরস্কার অর্জন করেছে।
গত বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কারগুলো গ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাতউল্লাহ খান এবং হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম, বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাবে, মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বিভিন্ন ব্যাংক, ফিনটেক ও মার্চেন্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং বাংলাদেশে মাস্টার কার্ডের ব্যবসা পরিচালনার ৩০ বছর উদযাপনের অংশ হিসেবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
এই অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম বলেন,মাস্টারকার্ড থেকে এই সম্মানজনক স্বীকৃতি কার্ড ব্যবসায় আমাদের দৃঢ় ও শক্তিশালী অবস্থানের এক প্রতিফলন। আমাদের কার্ডের অনন্য ও আকর্ষণীয় সুবিধাদি ও অ্যাকোয়ারিংয়ে বিস্তৃত নেটওয়ার্ক গ্রাহক ও মার্চেন্টদের আস্থা অর্জনে সাহায্য করেছে, যা কার্ড ব্যবসায় আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করতে সহায়তা করেছে। গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে ও কার্ড সেক্টরে আমাদের সুদৃঢ় অবস্থান ধরে রাখতে আগামীদিনে আমরা আমাদের অভিনব সেবা প্রবর্তন অব্যাহত রাখবো বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat