ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১৭
  • ৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কমোরোস বাংলাদেশ থেকে তৈরি পোশাক (আরএমজি) এবং অন্যান্য পণ্য আমদানি করতে গভীর আগ্রহ দেখিয়েছে। আফ্রিকান এই দ্বীপ রাষ্ট্র ঢাকার সাথে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায়।
গতকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় সফররত কমোরোসের পররাষ্ট্রমন্ত্রী ধোইহির ধৌলকমল  বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎকালে এই আগ্রহ ব্যক্ত করেন।  আজ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
কমোরোসের পররাষ্ট্রমন্ত্রী ২১তম ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) কাউন্সিলের মন্ত্রী পর্যায় এবং এ সম্পর্কিত সভায় অংশ নিতে ঢাকা সফর করছেন। 
বৈঠকে ধৌলকমল বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও প্রস্তাব করেন যে, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে বাংলাদেশের ইনস্টিটিউটসমূহে কমোরোসের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া যেতে পারে। এছাড়া, তিনি এখানে কিছু ফার্মাসিউটিক্যালস এবং গার্মেন্টস শিল্প পরিদর্শনের  আগ্রহ দেখিয়েছেন।
ড. মোমেন তাঁর কমোরোসের প্রতিপক্ষকে আইওআরএ-তে বাংলাদেশের চেয়ারশিপের ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
আইএমও এবং হিউম্যান রাইটস কাউন্সিলের প্রার্থীদের সমর্থন দেয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কমোরোসের প্রতি অনুরোধ জানান। 
ড. মোমেন উল্লেখ করেন যে, বাংলাদেশ আফ্রিকার দেশগুলোতে আরএমজি, চামড়া, পাট এবং ফার্মাসিউটিক্যাল পণ্য সহ বিভিন্ন পণ্য রপ্তানি করে।
তিনি প্রস্তাব করেন, মশলা ও ভ্যানিলা মতো পণ্য সরাসরি কমোরোস থেকে বাংলাদেশে আমদানী করা যেতে পারে। 
উভয় দেশের ব্যবসায়ী  প্রতিনিধিদল সফর বিনিময় করার বিষয়ে তারা সম্মত হয়েছেন। 
আইওআরএ সদস্য রাষ্ট্র হিসেবে, উভয় দেশই আইওআরএ-এর কাঠামোর অধীনে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat