ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১২
  • ১০২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতি চর্চায় উৎসাহী করতে হবে।  লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা করলে তাদের জ্ঞান ও মননশীলতার বিকাশ ঘটবে।
আজ রংপুর কারমাইকেল কলেজের ১০৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কারমাইকেল কলেজের সাবেক ছাত্র সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, বিচারপতি এম এনায়েতুর রহিম, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.  মো. আমজাদ হোসেন।
মন্ত্রী ছাত্র জীবনের স্মৃতি রোমন্থন করে বর্তমান ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এ মিলনমেলা থেকে নতুন আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হয়ে জ্ঞান অর্জন করে মানুষের মত মানুষ হয়ে দেশের সেবা করতে হবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির চর্চা করতে হবে।
মন্ত্রী ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নৃশংস ঘটনার উল্লেখ করে বলেন, ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ডের পর স্বাধীনতা বিরোধী শক্তি স্বাধীনতার চেতনাকে ভুলুন্ঠিত করে দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে এক সময়ের অচেনা বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত করেছেন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat