ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-০৩
  • ৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, জলবায়ুর সংকটময় পরিস্থিতিতে বিশ্ব নেতাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরিবর্তে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
স্কটল্যান্ডের গ্লাসগোতে মঙ্গলবার সন্ধ্যায় জলবায়ু সংকট ও অবিচার নিয়ে প্যানেল আলোচনায় ডিএনসিসি মেয়র একথা বলেন। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মেয়র বলেন, জলবায়ু পরিবর্তন এখন একটি বাস্তবতা এবং এর ফলে আমাদের শহরগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং অসময়ে বৃষ্টিপাতসহ নানাবিধ ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। জলবায়ুু পরিবর্তনের কারণেই ঢাকা শহরে ব্যাপক অভিবাসন চলছে।
আতিকুল ইসলাম বলেন, সি-৪০ এর ভাইস-প্রেসিডেন্ট এবং ক্লাইমেট মাইগ্রেশনের টাস্ক লিডার হওয়ায় আশ্রয়, স্বাস্থ্য, পানি এবং স্যানিটেশন বিষয়ক সেবা দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। শুধু পুনর্বাসনই নয়, তাদেরকে সহনশীল ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও তাঁর রয়েছে।
তিনি বলেন, বর্তমান প্রজন্ম যাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করতে পারে সেজন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি জলবায়ু পরিবর্তন জাদুঘর তৈরির পরিকল্পনা করছে।
মেয়র বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বিশ্বে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকার ‘আমার গ্রাম, আমার শহর’ উদ্যোগ নিয়েছে যা জলবায়ু পরিবর্তনের ফলে অভিযোজনের পাশাপাশি জলবায়ু অভিবাসীদের জলবায়ু সহনশীল অবকাঠামো এবং গ্রামেই তাদের জীবিকা খুঁজে বের করার জন্য খুবই সহায়ক।
এসময় অন্যান্যের মধ্যে সি-৪০ চেয়ারপার্সন লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গার্সিটি, লন্ডনের মেয়র সাদিক খান ও প্যারিসের মেয়র আন্নে হিদালগো উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat