ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-৩০
  • ৭৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা : বাংলাদেশের অর্জন ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে আগামীকাল ।
বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং সেন্টার অন বাজেট এন্ড পলিসির যৌথ উদ্যোগে রোববার সকাল ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হবে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 
এতে মূল আলোচক হিসেবে বক্তৃতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সেন্টার অন বাজেট এন্ড পলিসির ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং সেন্টার অন বাজেট এন্ড পলিসির সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে সমাপনী বক্তৃতা করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat