ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১০-৩০
  • ৫৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল বলেছেন, পুলিশ বাহিনী কমিউনিটি পুলিশদের সাথে নিয়ে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে। পুলিশী সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯৯৯ চালু করে এক অনন্য নজির স্থাপন করেছেন। 
আজ শনিবার টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে গাজীপুর পুলিশ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বৃক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার বরকত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শামসুন্নাহার ভূইয়া এমপি, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির,  গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, কাজী ইলিয়াস আহমেদ, রফিকুল ইসলাম, ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ। 
মো: জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল । মেট্রোরেল, পদ্মা সেতু ও উড়াল সেতুসহ ৮/১০ লেন বিশিষ্ট সড়কপথ নির্মাণ হচ্ছে।  
অনুষ্ঠানের মূল শ্লোগান ছিল, "মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি"। উল্লেখ্য, সারা দেশে ৬০ হাজার কমিউনিটি কমিটির মাধ্যমে ১২ লাখ কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat