ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২১-১০-২৭
  • ৩১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশের নাগরিকদের আরো বশী কর্মসংস্থানের সুযোগ দেয়ার জন্য সেদেশের মানবসম্পদ মন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় দুবাইয়ের আল হাবতুর প্যালেসে সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রী ড.আব্দুল রহমান আব্দুল মান্নান আল আওয়ারের সাথে দ্বিপাক্ষিক বৈঠককালে এ আহবান জানান।
অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এই বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ দীর্ঘদিন বন্ধ থাকা আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশী কর্মীদের জন্য উন্মুক্ত করায় আমিরাত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী দুবাইয়ের ধারাবাহিকতায় ইউএই’র অন্যান্য প্রদেশেও কর্মসংস্থান ভিসা চালুসহ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীদের অধিকতর কর্মসংস্থানের সুযোগ দেয়ার আহ্বান জানান।
এছাড়াও তিনি সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশী কর্মীদের বেতন কাঠামো নির্ধারনের জন্য অনুরোধ জানান।
প্রবাসী কল্যাণ মন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রী তাঁর দেশের সকল প্রদেশে পর্যায়ক্রমে বাংলাদেশী কর্মীদের কর্মসংস্থান ভিসার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান।
এই বৈঠকে উভয় নেতা বাংলাদেশ ও ইউএই’র  মধ্যেকার দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের, উপসচিব ড. নাশিদ রিজওয়ানা মনির এ সময় উপস্থিত ছিলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান ‘আবুধাবি ডায়ালগে’ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্য আবুধাবিতে অবস্থান করছেন। গত ২৫ অক্টোবর থেকে ‘আবুধাবি ডায়ালগ’ শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার (২৮অক্টোবর) এ অনুষ্ঠান শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat