ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১০-২২
  • ৩৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না তারাই বিশৃংখলা সৃষ্টি করছে।
তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে অনেকটা অগ্রগতি হলেও কিছু লোক চায় না তারা নিজ দেশে ফেরত যাক। তাদের স্বার্থে আঘাত লাগে। আগে মুহিবুল্লাহ হত্যা এবং এখন ক্যাম্পে মারামারি করে মানুষ খুন করার পেছনে এদের হাত থাকতে পারে। এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সরকার।’
মোমেন আজ শুক্রবার দুপুরে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন। 
মন্ত্রী আরো বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের ভেতর ও বাইরের আইন শৃংখলা উন্নয়নের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের কাছে তথ্য আছে, রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে মাদক ও অস্ত্রের ব্যবসা করছে অনেকে। এ সব বন্ধে সরকার কঠোর হবে।’
সকালে মন্ত্রী নগরের বালুচরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জালালাবাদ এসোসিয়েশনের যৌথ উদ্যোগে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সিলেট জেলায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) আব্দুল 
মালিকের সভাপতিত্বে সভায় মন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫০ ভাগ নাগরিককে ভ্যাকসিন দেওয়া হবে। পর্যাপ্ত ভ্যাকসিন আমরা পেয়েছি। অনেকগুলো এখন লাইনআপে আছে।’
আগামী ২৪ তারিখে ঢাকা-সিলেট চারলেন মহাসড়কের উন্নয়ন কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat