ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২১-১০-১৪
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পূণ্যভূমি। এদেশে ধর্মীয় সম্পৃতির বন্ধন অত্যন্ত সুদৃঢ়। তিনি আজ সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পবিত্র সংবিধানের অন্যতম মূলনীতি ধর্ম নিরপেক্ষতা প্রতিটি ধর্মের অনুসারীদের নিজ নিজ ধর্ম মতে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবাদি পালনের নিশ্চয়তা প্রদান করেছে। গত ১২ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রতিটি ধর্মীয় উৎসব অত্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের এই উন্নয়নবান্ধব, স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ ব্যহত করতে তৎপর রয়েছে। তাদের অপতৎপরতার বিষয়ে সরকার সজাগ রয়েছে। কোন অবস্থাতেই এদের অশুভ উদ্দেশ্য বাস্তবায়ন হতে দেব না-ইনশাল্লাহ।’
তিনি বলেন, গত কয়েকদিন ধরে সারা দেশে অত্যন্ত সুন্দর পরিবেশে হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছিল। হঠাৎ করে গতকাল কুমিল্লার একটি পূজামন্ডপে মুসলমানদের ধর্মগ্রন্থ রাখার একটি খবরকে কেন্দ্র করে দেশের কিছু কিছু জায়গায় পূজামন্ডপে বিচ্ছিন্নভাবে হামলার খবর পাওয়া গেছে। এ সব বিষয়ে স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে বেশ কিছু ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে এ বিষয়ে দেশের স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের  উদ্ভুত  পরিস্থিতির অবনতি ঘটিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে- এ বিষয়ে সজাগ থাকার জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘একইসাথে আমি দেশের সম্মানিত ইমাম, খতিব, পীর মাশায়েখসহ সকল ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ সকল জনগণকে দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য অনুরোধ করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat