ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-১৯
  • ৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের উচ্চিশিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন শিক্ষা ও ব্লেন্ডেড লার্নিং কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। 
অন্যদিকে,দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আমেরিকার বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি আর্জনে স্কলারশীপ দেয়ার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করেছে এই  দূতাবাস।  
আজ রাজধানীর একটি হোটেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদের সাথে এক বৈঠকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল এ কথা জানান। 
বৈঠকে, বাংলাদেশে উচ্চশিক্ষা ক্ষেত্রে যৌথ উদ্যোগে বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে দুপক্ষ একমত পোষণ করে। 
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ  তার বক্তৃতায় আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর ডিগ্রি অর্জনে বাংলাদেশীদের জন্য টিউশন ফি মওকুফের আহবান জানান।
 ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান ও আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাকছুদুর রহমান ভূঁইয়া, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার শন ম্যাকেনতশ, কালচারাল অ্যাফেয়ার্স অফিসার শার্লিনা মরগান, কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানা ও ইংলিশ ল্যাংগুয়েজ প্রোপ্রাম কো-অর্ডিনেটর শাওন কর্মকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat