ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৯-১২
  • ৩৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের যানবাহন ক্রয় বাতিল করে দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য-সেবার জন্য ১৫ কোটি টাকা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের যানবাহন ক্রয়ের জন্য এই ১৫ কোটি টাকা বরাদ্দ ছিল।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘২০২১-২০২২ অর্থ-বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মোটর যানবাহন ক্রয়ের জন্য এই ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু, প্রধানমন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষের স্বাস্থ্য-সেবায় ব্যয়ের জন্য এই অর্থ ফিরিয়ে দেয়া হয়েছে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী জন-স্বাস্থ্যে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন। তাই, তিনি যানবাহন ক্রয়ের জন্য বরাদ্দকৃত অর্থ ফিরিয়ে দিয়ে এই অর্থ জন-স্বাস্থ্য খাতে ব্যয়ের জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।’
ইহসানুল করিম বলেন, করোনাকালে সাধারণ মানুসের স্বাস্থ্য-সেবা নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চাহিদা মেটানো, স্বাস্থ্যখাতের অবকাঠামো বৃদ্ধি, আইসিইউ বৃদ্ধি, হাসপাতালের ধারণক্ষমতা ও স্বক্ষমতা বৃদ্ধি ও জনগণকে বিনামূল্যেল কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা গণ-স্বাস্থ্য সেবার জন্য বিশেষ বরাদ্দ রেখেছেন। অধিকন্তু পিএমও অফিসের গাড়ি কেনার জন্য বরাদ্দকৃত অর্থ স্বাস্থ্য-সেবা খাতে ব্যয় করা হবে। এতে আরো বেশি লোক উপকৃত হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়ন করতে রোববার ১২ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।
আহসান কিবরিয়া সিদ্দিকি বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ি কেনার ১৫ কোটি টাকা স্বাস্থ্য-সেবার কাজে দিয়ে মিতব্যয়ীতার নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat