ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২১-০৯-১২
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের দুই দিনব্যাপী (১২-১৩ সেপ্টেম্বর) অপরাধ পর্যালোচনা সভা আজ পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে শুরু হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) কামরুজ্জামান জানান, স্বাস্থ্যবিধি প্রতিপালন করে আয়োজিত সভায় বাংলাদেশ পুলিশের সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারগণ অংশ গ্রহণ করছেন।
সভায় অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এম খুরশীদ হোসেন।
এআইজি কামরুজ্জামান জানান, প্রথম দিনে জানুয়ারি-মার্চ ও এপ্রিল-জুন ২০২১, এই দুই কোয়ার্টারের সার্বিক অপরাধ পরিস্থিতি- যেমন ডকাতি, দস্যুতা, খুন, দ্রুত বিচার আইনে মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা, অপহরণ, সিঁধেল চুরি, দাঙ্গা, মাদক, অস্ত্র ও গাড়ি উদ্ধার ইত্যাদি সভায় তুলে ধরেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এ ওয়াই এম বেলালুর রহমান।
অপরাধ সংক্রান্ত উন্মুক্ত আলোচনায় মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ কিশোর অপরাধ, মূলতবী মামলা, জন-কল্যাণমূলক বেস্ট প্র্যাকটিসসহ আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সভার শুরুতে করোনা অতিমারিতে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat